জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা
শ্রীনগর, ৫ অক্টোবর (হি.স): জম্মু ও কাশ্মীরে ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা। সোমবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পরবর্তী ১০ দিন ধরে জম্মু ও কাশ্মীরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এর পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি ও তুষারপাত । আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গে
জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা


শ্রীনগর, ৫ অক্টোবর (হি.স): জম্মু ও কাশ্মীরে ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা। সোমবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পরবর্তী ১০ দিন ধরে জম্মু ও কাশ্মীরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এর পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি ও তুষারপাত ।

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গেছে, সোমবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । তবে মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তাই জম্মু ও কাশ্মীরের কৃষকদের আগামী ৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে আপেল ও ধান নিরাপদে সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি উঁচুতে অবস্থিত এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। আগামী রবিবার থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande