বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু দুই তীর্থযাত্রীর
হামিরপুর, ৫ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের হামিরপুরে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার, মৌদাহা থানার অন্তর্গত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। এক বেপরোয়া গতির বাইক ডিভাইডারে ধাক্কা মারায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু দুই তীর্থযাত্রীর


হামিরপুর, ৫ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের হামিরপুরে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার, মৌদাহা থানার অন্তর্গত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। এক বেপরোয়া গতির বাইক ডিভাইডারে ধাক্কা মারায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই তীর্থযাত্রীর। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম কৃষ্ণ কুমার মিশ্র (৫৬) এবং সুশীল পাণ্ডে (৪৫) । দুজনেই মধ্যপ্রদেশের সাতনার বরৌন্দা থানার অন্তর্গত নকৈলা গ্রামের বাসিন্দা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান, বাইকে করে মথুরা বৃন্দাবন ধামে দর্শন করতে গিয়েছিল কৃষ্ণ কুমার মিশ্র এবং সুশীল পাণ্ডে । তাদের সঙ্গে দুই নিকট আত্মীয় রিঙ্কু মিশ্র ও রামজিও বৃন্দাবনে গিয়েছিল। চারজনই নিজ নিজ বাইকে করে বৃন্দাবন থেকে ফিরছিল। সেই সময় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে হঠাৎ একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।

এই দুর্ঘটনায় বাইকচালক কৃষ্ণ কুমার মিশ্র ও সুশীল পাণ্ডে গুরুতর আহত হয় । তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande