
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) : বিজেপি কর্মীদের ওপর দীর্ঘদিন ধরে যে অত্যাচার ও রাজনৈতিক হিংসা হয়েছে, নতুন সরকারে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সোমবার রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই দাবী করেন।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা প্রসঙ্গে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে বা বিজেপির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের বেআইনি বা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, “বিজেপির তৃণমূলকরণ হবে না।”
তৃণমূলকরণ বলতে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি, দল পরিচালনার পদ্ধতি, সিন্ডিকেট এবং ‘৭৫-২৫’-এর ভাগের রাজনীতিকে বোঝান। বিজেপিতে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির কোনো স্থান নেই। বিজেপির কাছে নেতা নয়, দল বড় এবং দলের চেয়েও দেশ বড়—এটাই দলের ঘোষিত অবস্থান।
তিনি বলেন, বিজেপিতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ যোগ দিচ্ছেন। তবে বিজেপির মূল আদর্শ, রাজনৈতিক সংস্কৃতি এবং সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না।'
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত