
কলকাতা, ৮ অক্টোবর (হি. স.) : ১০ টি মেল ও এক্সপ্রেস ট্রেনের বিশেষ সুবিধা মিলবে। কোয়ার নবরাত্রি মেলায় বিন্ধ্যাচল স্টেশনে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ১০টি মেল-এক্সপ্রেসের অস্থায়ী স্টপেজ দেওয়া হবে সে কথা ঘোষণা করা হয়েছে। কোয়ার নবরাত্রি মেলা উপলক্ষে তীর্থযাত্রী ও যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ । উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট দিন গুলিতে উত্তর-মধ্য রেলের বিন্ধ্যাচল স্টেশনে ১০টি মেল ও এক্সপ্রেস ট্রেনকে অস্থায়ী ভাবে থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি ট্রেন সেখানে দু’মিনিট করে থামানো হবে অর্থাৎ স্টপেজে দাঁড়াবে। বৃহস্পতিবার এ নিয়ে বিশদেই জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবরটি।
অন্যদিকে, রেল সূত্রে এদিন এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে যে, - মেলা চলাকালীন সময়কালে বিপুল সংখ্যক তীর্থযাত্রী বিন্ধ্যাচলে যাতায়াত করেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে এই অস্থায়ী স্টপেজের ব্যবস্থা করা হয়েছে।
এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় হল যে - ট্রেনগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে, সেগুলি হল - ১২৩০৭/১২৩০৮ হাওড়া-যোধপুর-হাওড়া এক্সপ্রেস, ২২৩০৭/২২৩০৮ হাওড়া-বিকানের-হাওড়া এক্সপ্রেস, ১২৩৩৫/১২৩৩৬ ভাগলপুর-লোকমান্য তিলক-ভাগলপুর এক্সপ্রেস, ১৫৬৫৭/১৫৬৫৮ দিল্লি-কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল এবং ১৫৬৪৭/১৫৬৪৮ লোকমান্য তিলক-গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস।
এদিকে, রেলের তরফেও আশাপ্রকাশ করা হয়েছে যে, এই অস্থায়ী স্টপেজের ফলে কোয়ার নবরাত্রি মেলায় যাতায়াতকারী তীর্থযাত্রীদের যাত্রাপথ আরও সহজ হবে এবং অতিরিক্ত ভিড়ও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত