উৎসবের ভিড় সামাল দিতে ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) :উৎসবের মরসুমে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে আরও একটি একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ১১ নভেম্বর ২০২৬ তারিখে ০৪৪৫৫ ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল একমুখী অসংরক্ষিত
উৎসবের ভিড় সামাল দিতে ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন


কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) :উৎসবের মরসুমে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে আরও একটি একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ১১ নভেম্বর ২০২৬ তারিখে ০৪৪৫৫ ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ভাগলপুর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে।

এদিকে, রেল সূত্রেই খবর, ওই বিশেষ ট্রেনটি ১২৩৬৭ ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশিলা এক্সপ্রেসের নির্ধারিত রুট এবং স্টপেজ অনুসরণ করেই চলবে। উৎসবের সময়ে বাড়তি যাত্রীচাপের কথা মাথায় রেখেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভাগলপুর থেকে আনন্দ বিহার টার্মিনালগামী যাত্রীদের যাতায়াতে কিছুটা সুবিধা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande