
কলকাতা, ১০ নভেম্বর (হি.স.) : উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ভাগলপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল ও জয়পুরের উদ্দেশে দু’টি একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জারি করা দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এই পরিষেবার কথা জানানো হয়েছে।
রেল সূত্রে খবর, ০৪৪৫৫ ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ১১ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে ভাগলপুর থেকে ছাড়বে। ট্রেনটি ১২৩৬৭ ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশিলা এক্সপ্রেসের একই রুট ও স্টপেজ অনুসরণ করবে।
অন্যদিকে, ছটপুজো উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ০৯৭২২ ভাগলপুর–জয়পুর বিশেষ ট্রেন চালানো হবে। ট্রেনটি ১৮ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে তৃতীয় দিনে ভোর ৩টা ৩০ মিনিটে জয়পুর পৌঁছবে। পূর্ব রেলের আওতায় সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে ট্রেনটির স্টপেজ থাকবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি ও স্লিপার শ্রেণির কামরা থাকবে। বিশেষ ট্রেনটির টিকিট বুকিংয়ের তারিখ পরে জানানো হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়