
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : পূর্ব রেলের উদ্যোগে হাওড়া স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দেওয়া ও যান বাহনের জন্য নির্দিষ্ট হোল্ডিং এলাকার সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই ওল্ড ক্যাব রোডে যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধের সময়সীমা মঙ্গলবার পুনর্নির্ধারণ করল পূর্ব রেল। ওই নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর, শনিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মূলতঃ যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং স্টেশন চত্বরে যানবাহন চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দিনগুলিতে যাত্রী ও চালকদের এই বিধিনিষেধ মেনে চলার জন্য পূর্ব রেলের তরফেও অনুরোধ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত