জাঞ্জগির-চম্পায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু,
জাঞ্জগির-চম্পা, ১১ নভেম্বর (হি.স.): পুকুরে ডুবে ২০ বছর বয়সি এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এলো ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পায় । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, পামগড় ব্লকের অন্তর্গত পেণ্ড্রি গ্রামে । ওই যুবকের মৃতদেহ পুকুরের জলে ভাসতে দেখে গোট
জাঞ্জগির-চম্পায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু,


জাঞ্জগির-চম্পা, ১১ নভেম্বর (হি.স.): পুকুরে ডুবে ২০ বছর বয়সি এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এলো ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পায় । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, পামগড় ব্লকের অন্তর্গত পেণ্ড্রি গ্রামে । ওই যুবকের মৃতদেহ পুকুরের জলে ভাসতে দেখে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাজা বর্মা ওরফে মিথুন (২০)। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাজা গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সেই সময় হঠাৎ সে পা পিছলে যায় এবং পুকুরের জলে পড়ে যায়।

গ্রামবাসীরা এদিন জানান, মৃত যুবকের মৃগী রোগও ছিল। ঘটনার খবর পাওয়ার মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহায়তায় যুবকের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande