কাঠুয়ায় উদ্ধার ৩৫টি গবাদি পশু, গ্রেফতার ১
কাঠুয়া, ১২ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক পশু পাচারকারী, উদ্ধার ৩৫টি গবাদি পশু। বৃহস্পতিবার লখনপুর টোল প্লাজা এবং হাটলি মোড় এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে মোট ৩৫টি গবাদি পশু। এর পাশাপাশি পুল
কাঠুয়ায় উদ্ধার ৩৫টি গবাদি পশু, গ্রেফতার ১


কাঠুয়া, ১২ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক পশু পাচারকারী, উদ্ধার ৩৫টি গবাদি পশু। বৃহস্পতিবার লখনপুর টোল প্লাজা এবং হাটলি মোড় এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে মোট ৩৫টি গবাদি পশু। এর পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করেছে পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি জম্মুর দানসালের বাসিন্দা রাজ্জাক মহম্মদ ওরফে জাকা। পেশায় সে একজন ট্রাকচালক।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, লখনপুর টোল প্লাজায় তল্লাশির সময় পঞ্জাব থেকে জম্মু-কাশ্মীরগামী `একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকটির ভেতর ১৮টি গবাদি পশু বোঝাই করা ছিল। অন্যদিকে, হাটলি মোড়ে তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে আরও ১৭টি গবাদি পশু উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande