
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : ছটপুজো ২০২৬ উপলক্ষে গঙ্গা ও সংলগ্ন জলাশয়ের ঘাটগুলিতে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শহরের একাধিক এলাকা পরিদর্শন করলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া, কারা (সংশোধনাগার) দফতরের পাশাপাশি সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খান।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন দুপুর ২টোয় তিনি পর্ণশ্রী লেকের ঘাট পরিদর্শন করেন। এরপর দুপুর আড়াইটে নাগাদ সারসুনার ১ নম্বর ঝিলের ঘাটে যান। বিকেল সাড়ে ৩টেয় বাবুঘাট ও সংলগ্ন ঘাটগুলি পরিদর্শনের পাশাপাশি বিকেল ৪টেয় কুমোরটুলি ও আশপাশের ঘাটগুলিতেও সশরীরে গিয়ে ছটপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুজো উপলক্ষে ঘাটগুলিতে পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, আলোকসজ্জা এবং সুরক্ষা ব্যবস্থার অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। পুজোর দিনগুলিতে যাতে যেকোনও মূল্যে অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব হয়, তা নিশ্চিত করতেই সর্বস্তরে এই তৎপরতা নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত