
ফারুখাবাদ, ১২ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে জহানগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দীপক বর্মা (২১)। সে নাগলা চাহার গ্রামের বাসিন্দা। গ্রামের বাইরে যুবকের রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা গ্রামের মানুষদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, দীপক বর্মা রামলীলা দেখতে গিয়েছিল। এরপর গ্রামের বাইরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ওই যুবককে খুন করা হয়েছে। যুবকের গলায় আঘাতের চিহ্ন এবং মুখ থেকে দেখা যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক