শান্তিপুরের চড়ার বামাকালীর বিসর্জন শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে, ভক্তদের কাঁধে ‘মায়ের নৃত্য’ দেখতে উপচে পড়া ভিড়
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : বিসর্জনের শোভাযাত্রায় নামার প্রস্তুতি নিচ্ছেন শান্তিপুরের চড়ার বামাকালী। মাকে ঘিরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত ও দর্শনার্থী। বিসর্জনের আগে ভক্তদের কাঁধে চেপে মায়ের নৃত্য দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কয়েক লক্
বামা কালীপুজো


কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : বিসর্জনের শোভাযাত্রায় নামার প্রস্তুতি নিচ্ছেন শান্তিপুরের চড়ার বামাকালী। মাকে ঘিরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত ও দর্শনার্থী। বিসর্জনের আগে ভক্তদের কাঁধে চেপে মায়ের নৃত্য দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কয়েক লক্ষ মানুষ। প্রায় ৫৮ বছরের পুরনো এই পুজোকে ঘিরে এবারও উৎসাহ তুঙ্গে। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে মায়ের নৃত্যের দৃশ্য ছড়িয়ে পড়ার দরুন এই মুহূর্তে দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় কার্যত বেড়ে চলেছে এবং এলাকার মধ্যেই যেন রাস উৎসবের চেহারা নিয়েছে।

অন্যদিকে, শান্তিপুরের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মা ও মহিষখাগী মায়ের পুজোতেও ভক্তদের উন্মাদনা চোখে পড়েছে। চিরাচরিত রীতি মেনে মহিষখাগী মায়ের নিরঞ্জন হয় ভক্তদের কাঁধে। চড়ার বামাকালীর শোভাযাত্রার জন্য বিশেষ ব্যবস্থা করেছে নদিয়া জেলা পুলিশ। মূল শোভাযাত্রার পথ পরিক্রমার পর বেজপাড়ার মাঠে মায়ের নৃত্যের আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande