কলকাতা ফুটবল লিগের প্রথম ও তৃতীয় ডিভিশনের খেলা, দুটি ম্যাচ ড্র
কলকাতা, ১৩ নভেম্বর (হি. স.) : শুক্রবার কলকাতা ফুটবল লিগ ২০২৬-২৭ প্রথম ও তৃতীয় ডিভিশনের মোট - ৫ টি খেলার মধ্যে অমীমাংসিত ভাবেই এদিন - ২ টি খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে চলছে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তি
কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের ফলাফল


কলকাতা, ১৩ নভেম্বর (হি. স.) : শুক্রবার কলকাতা ফুটবল লিগ ২০২৬-২৭ প্রথম ও তৃতীয় ডিভিশনের মোট - ৫ টি খেলার মধ্যে অমীমাংসিত ভাবেই এদিন - ২ টি খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে চলছে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার মধ্যে জানিয়ে দিয়েছে যে, - বি এন আর এবং কলকাতা পোর্ট টিএসসি মুখোমুখি হয়। যদিও খেলার ফলাফল ১-১ গোল। এদিকে, অপর দুই খেলায় - ঐক্য সম্মিলনীর ০-২ গোলে পরাজয় ঘটল ও বড়িশা স্পোর্টিং ক্লাব ২-১ গোল ব্যবধানে জিতল। নৈহাটি স্টেডিয়ামে উত্তরপল্লী মিলন সঙ্ঘ এদিন হেরে যায়। বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ২-০ ব্যবধানে জিতল আ্যডামাস ইউনাইটেড স্পোর্টস আ্যসোসিয়েশন। অন্যদিকে, তৃতীয় ডিভিশনের খেলায় যদিও গরলগাছা স্পোর্টিং ক্লাব ও বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব এর মধ্যে খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছে। চাঁদনিচক স্পোর্টিং ক্লাব হারল এবং কালিঘাট ক্লাব ১-০ ব্যবধানে জিতল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande