পিছিয়ে পড়া ম্যাচে আক্রমণের ঝড় তুলে জিতল বার্সিলোনা
বার্সিলোনা, ২৩ নভেম্বর (হি.স.) : দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনা গোল হজম করল দুটি। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তুলে তিন গোলে দারুণ জয় পেল হান্সি ফ্লিকের দল। কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে হারিয়
পিছিয়ে পড়া ম্যাচে আক্রমণের ঝড় তুলে জিতল বার্সিলোনা।


বার্সিলোনা, ২৩ নভেম্বর (হি.স.) :

দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনা গোল হজম করল দুটি। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তুলে তিন গোলে দারুণ জয় পেল হান্সি ফ্লিকের দল।

কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

তাহন বুকানন ও টানি ওলুওয়াসেয়ির গোলে পিছিয়ে পড়ার পর, জেরার্দ মার্তিন ও ফের্মিন লোপেস গোল করে সমতা টানেন। এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সিলোনা, এবং সেটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। শেষের কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলে সফরকারীরা।

লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত হলো বার্সিলোনার। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

আসরে ষষ্ঠ হারের পর, ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভিয়ারেয়াল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande