বিধানসভা নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদান সংবিধানের 'জয়', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেছেন, রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদান আদতে সংবিধানের ''জয়'। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠী সাংবিধানিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাসী। শুভেন্দু অধ
বিধানসভা নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদান সংবিধানের 'জয়', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেছেন, রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদান আদতে সংবিধানের 'জয়'। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠী সাংবিধানিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাসী। শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের ব্যাপক অংশগ্রহণ সংবিধানের প্রতি তাদের অটুট বিশ্বাসকেই তুলে ধরে।

সংবিধান দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ চালিকাশক্তি এবং সরকারের উচিত এর প্রধান রূপকার ড. বি. আর. আম্বেদকরের আদর্শ অনুযায়ী কাজ করা। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ সংবিধানে বিশ্বাস করেন। এই কারণেই পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোট পড়েছে। এটি সংবিধানের জয়। তিনি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানিয়েছেন। বলেন, জরুরি অবস্থা জারির জন্য দায়ী ব্যক্তিদের সাংবিধানিক মূল্যবোধ নিয়ে কথা বলার সময় সংযম বজায় রাখা উচিত। তিনি দাবি করেছেন, দেশের সংবিধান অত্যন্ত শক্তিশালী। সংবিধানের ওপর সবচেয়ে বড় আঘাত জরুরি অবস্থার সময়ই করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরো দেশ সংবিধান দ্বারা পরিচালিত হয়। পৃথিবীর আর কোথাও আমাদের মতো এত বড় গণতান্ত্রিক ব্যবস্থা নেই। এটিকে আরও শক্তিশালী করা উচিত এবং বাবাসাহেব আম্বেদকরের দেখানো পথে সরকারের দেশ পরিচালনা করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande