
সুরজপুর, ২৬ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে সুরজপুর জেলায় অবৈধভাবে খনিজ উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করল খনিজ দফতর। বংশীপুরের কাছে ওই দুটি গাড়ি থেকে মোট ১৪ ঘনমিটার অবৈধ বালি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর খনিজ দফতর, রাজস্ব দফতরের কর্মী এবং জেলা স্তরের টাস্ক ফোর্সের যৌথ দল তল্লাশি চালিয়ে ট্রাক দুটিকে আটক করে। পরে নিয়ম অনুযায়ী সেগুলি ভাটগাঁও থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার খনিজ দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় পাথর, পাথরকুচি, মাটি, ইট ও বালির অবৈধ উত্তোলন এবং পরিবহণ রুখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই ধরনের ঘটনায় খননযন্ত্র ও যানবাহন আটক করার পাশাপাশি মামলা দায়ের করা হচ্ছে। নিয়ম অনুযায়ী জরিমানাও আদায় করা হচ্ছে। জেলায় অবৈধ খনিজ উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে তল্লাশি এবং অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে দফতরের তরফে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস