কাংড়ায় মাদক-সহ দুই যুবক গ্রেফতার
ধর্মশালা, ২৬ নভেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে মাদক পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল কাংড়া জেলা পুলিশের সিআইএ দল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫.৬৬ গ্রাম মাদক (হেরোইন
কাংড়ায় মাদক-সহ দুই যুবক গ্রেফতার


ধর্মশালা, ২৬ নভেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে মাদক পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল কাংড়া জেলা পুলিশের সিআইএ দল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫.৬৬ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চরুখী থানার অন্তর্গত বটাহন এলাকার ইন্দ্রা কলোনিতে টহল দেওয়ার সময় দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় সিআইএ দলের। এরপর তাদের আটক করে তল্লাশি চালানো হলে দু’জনের কাছ থেকে ৫.৬৬ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে মাদক বাজেয়াপ্ত করে দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে পঞ্চরুখী থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ধৃতদের পরিচয় শুভম (২১) এবং কাশিশ ডোগরা ওরফে আব্বু (২৫) হিসেবে জানা গিয়েছে। শুভম কাংড়া জেলার বৈজনাথ তহশিলের সুচুই গ্রামের বাসিন্দা। অন্যদিকে, কাশিশ জয়সিংহপুর তহশিলের বাল গ্রামের বাসিন্দা। ধৃতরা কোথা থেকে ওই মাদক সংগ্রহ করেছিল এবং কাকে সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande