স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে অত্যাচার, লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ! বুদবুদে গ্রেফতার স্বামী, চাঞ্চল্য
দুর্গাপুর, ৩ নভেম্বর (হি. স.) : স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি, বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। এমনকি প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে
স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে অত্যাচার, লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ! বুদবুদে গ্রেফতার স্বামী, চাঞ্চল্য


দুর্গাপুর, ৩ নভেম্বর (হি. স.) : স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি, বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। এমনকি প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার মানকর এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগে জানা গেছে, ধৃত স্বামীর নাম রাজ সিংহানিয়া। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে বুদবুদ থানার পুলিশ। মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন। অভিযোগকারী মহিলার দাবি, ২০১৯ সালে তাঁদের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতে আসেন রাজ সিংহানিয়া। তারপর বাড়ি মালিকের মেয়ে তথা অভিযোগকারীর সঙ্গে বিয়ে হয়। অভিযোগ, প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় অত্যাচার। এরপর থেকেই বিভিন্নভাবে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতে শুরু করেন রাজ। কখনও বন্দুক, আবার কখনও বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখানো হতো বলেও অভিযোগ। ওই মহিলার আরও অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে একাধিকবার ঋণ নেওয়া হয়। পরবর্তীকালে আরও ঋণ নেওয়ার চেষ্টা করলে তিনি তাতে বাধা দেন। আর সেই প্রতিবাদ করতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারি। ঘটনায় শেষ পর্যন্ত বুদবুদ থানার দ্বারস্থ হন আতঙ্কিত ওই মহিলা। তার অভিযোগ, মারধর করে মা-বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর আমাকে মারধর শুরু করে। শেষপর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজ সিংহানিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে ঠিক কী কারণে এবং কত টাকার ঋণ নেওয়া হয়েছিল, সেই বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত শুরু করে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande