কামালগাজিতে চাল ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশি
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার হাওয়ালা মারফত কোটি কোটি টাকা পাচার ও আর্থিক তছরুপের অভিযোগে কলকাতার দক্ষিণ শহরতলির এক চাল ব্যবসায়ীর বাড়ি ও দফতরে একযোগে তল্লাশি অভিযান
কামালগাজিতে চাল ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশি


কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার হাওয়ালা মারফত কোটি কোটি টাকা পাচার ও আর্থিক তছরুপের অভিযোগে কলকাতার দক্ষিণ শহরতলির এক চাল ব্যবসায়ীর বাড়ি ও দফতরে একযোগে তল্লাশি অভিযান শুরু করলেন ইডি-র আধিকারিকরা। বুধবার সকালে নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজিতে ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। একই সঙ্গে তাঁর বাণিজ্যিক দফতরেও তল্লাশি চালানো হচ্ছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, অসমের গুয়াহাটির একটি আর্থিক তছরুপ ও প্রতারণার মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। অভিযোগ, পেশায় চাল ব্যবসায়ী হলেও ব্যবসার আড়ালে সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যোগসাজশ গড়ে তুলেছিলেন শ্যামল ব্যাপারী। সেই সাইবার প্রতারণার মাধ্যমে সংগৃহীত কোটি কোটি টাকা হাওয়ালা চ্যানেলের সাহায্যে বিভিন্ন জায়গায় পাচার ও তছরুপ করা হতো বলে কেন্দ্রীয় সংস্থার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে পুরো বাড়ি ও অফিস এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। বাজেয়াপ্ত নথিপত্র, ব্যাংকের লেনদেন এবং ব্যবসার আড়ালে চলা আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে অভিযুক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande