ঝাড়গ্রামের কলাবনিতে লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম দুই চালক-সহ একাধিক
ঝাড়গ্রাম, ৪ নভেম্বর (হি.স.): ঝাড়গ্রাম জেলার কলাবনির বইরা এলাকায় ৫ নম্বর রাজ্য সড়কে মালবোঝাই লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায
মুখোমুখি সংঘর্ষ


ঝাড়গ্রাম, ৪ নভেম্বর (হি.স.): ঝাড়গ্রাম জেলার কলাবনির বইরা এলাকায় ৫ নম্বর রাজ্য সড়কে মালবোঝাই লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় দুটি গাড়ির চালকই গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি বাসের একাধিক যাত্রীও জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ ঝাড়গ্রাম থেকে দীঘার উদ্দেশে রওনা দিয়েছিল ‘আলাপ’ নামে একটি যাত্রীবাহী বাস। কলাবনি পেরিয়ে বইরা এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু’টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। বাসের যাত্রীদের মধ্যে একাধিক ব্যক্তি আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার জেরে ৫ নম্বর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande