কালীপুজোতে ও দীপাবলির জন্য ছয় জোড়া বিশেষ ট্রেন
কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : আসন্ন কালীপুজো ও দীপাবলিতে শিয়ালদা শাখায় চলবে অতিরিক্ত ছয় - (৬)জোড়া ইএমইউ লোকাল তথা বিশেষ ট্রেন। স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও বুধবার জানানো হয়েছে যে, - কালীপুজো ও দীপাবলি উপল
কালীপুজোতে ও দীপাবলির জন্য ছয় জোড়া বিশেষ ট্রেন


কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : আসন্ন কালীপুজো ও দীপাবলিতে শিয়ালদা শাখায় চলবে অতিরিক্ত ছয় - (৬)জোড়া ইএমইউ লোকাল তথা বিশেষ ট্রেন। স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও বুধবার জানানো হয়েছে যে, - কালীপুজো ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই শিয়ালদা ডিভিশনে ছ’জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ৮-৯, ৯-১০ এবং ১০-১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে চলবে এই বিশেষ ট্রেনগুলি। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বারাসত-বনগাঁ, বারাসত-হাসনাবাদ, শিয়ালদহ-রানাঘাট এবং বারুইপুর-শিয়ালদহ রুটে মিলবে এই পরিষেবা।

পাশাপাশি, ৮ নভেম্বর রবিবার সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন রবিবারের সময়সূচি মেনে চলবে। দুপুর ২টোর পর থেকে সাধারণ লোকাল ট্রেন চলবে সপ্তাহের কর্মদিবসের সূচি অনুযায়ী। তবে এসি ইএমইউ লোকাল পরিষেবা রবিবারের সময়সূচি মেনেই চলবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande