বৃহস্পতিবার এশিয়ান প্যারা গেমসের পদকজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি এ দিন ভাষণও দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি এ দিন ভাষণও দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টে নাগাদ খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন। এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়, তাঁদের কোচ, ভারতীয় প্যারালিম্পিক কমিটি এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, জাতীয় ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্ৰকের কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, চলতি বছর জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে ভারত এযাবৎকালের সেরা পারফরম্যান্স করেছে। প্রতিযোগিতায় ভারতের ৯৭ জন প্যারা অ্যাথলিট মোট ১১৪টি পদক জিতেছেন। এর মধ্যে ৩০টি সোনা, ৩৫টি রূপো এবং ৪৯টি ব্রোঞ্জ পদক রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande