ছট উৎসব উপলক্ষে ছাপরা জংশনে বিশেষ ব্যবস্থা, যাত্রীদের জন্য তৈরি বিশেষ তাঁবু
সারণ, ৪ নভেম্বর (হি.স.) : বুধবার দীপাবলি, ভাইফোঁটা, চিত্রগুপ্ত পুজো এবং ছটপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিহারের ছাপরা জংশনে বিশেষ ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ভিনরাজ্য থেকে উৎসব উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন বহু পরিয
ছট উৎসব উপলক্ষে ছাপরা জংশনে বিশেষ ব্যবস্থা, যাত্রীদের জন্য তৈরি জার্মান হ্যাঙ্গার তাঁবু


সারণ, ৪ নভেম্বর (হি.স.) : বুধবার দীপাবলি, ভাইফোঁটা, চিত্রগুপ্ত পুজো এবং ছটপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিহারের ছাপরা জংশনে বিশেষ ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ভিনরাজ্য থেকে উৎসব উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন বহু পরিযায়ী শ্রমিক ও যাত্রী। তাঁদের ভিড় সামাল দিতে স্টেশনের সার্কুলেটিং এলাকায় দুটি বড় ও আধুনিক জার্মান হ্যাঙ্গার তাঁবু তৈরি করা হয়েছে।

এই তাঁবুগুলিতে যাত্রীদের বিশ্রামের জন্য আরামদায়ক চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের বিনোদন এবং ট্রেনের যাতায়াত সংক্রান্ত সরাসরি তথ্য জানাতে টেলিভিশন ও এলইডি ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। এর ফলে ট্রেনের সময়সূচি ও অন্যান্য তথ্য জানতে যাত্রীদের সুবিধা হবে।

এ ছাড়াও, স্টেশন চত্বর ছোট ছোট আলোয় সাজিয়ে তোলা হয়েছে। রেল কর্তৃপক্ষের এই বিশেষ ব্যবস্থায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে। উৎসবের মরশুমে যাতে কোনও বিশৃঙ্খলা ছাড়াই যাত্রীরা নিরাপদে নিজেদের বাড়ি ও গন্তব্যে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande