
দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.): রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এর ফলে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছোবে। এই বর্ধিত হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি স্থানীয় সংস্থা, অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউজিসি স্কেলে বেতনপ্রাপ্ত কর্মচারীরাও এই সিদ্ধান্তের সুফল পাবেন।
ভারত সরকার সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করেছে। তারই ভিত্তিতে রাজ্য সরকারও কর্মচারীদের কেন্দ্রের সমপরিমাণ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের এই বর্ধিত মহার্ঘ ভাতার বকেয়া কর্মচারীদের নগদে প্রদান করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক