হ্রদে জলস্তর বেড়ে বিপত্তি! তেলেঙ্গানায় প্রাণে বাঁচল মৎস্যজীবী ও উদ্ধারকারী দল
খাম্মাম (তেলেঙ্গানা), ৫ নভেম্বর (হি.স.): বৃষ্টির জেরে হ্রদের জলস্তর আচমকা বেড়ে তেলেঙ্গানার খাম্মাম জেলার সাথুপল্লী মণ্ডলের বেটুপল্লী হ্রদে আটকে পড়েন আটজন মৎস্যজীবী। তাঁদের উদ্ধার করতে গিয়ে জলের প্রবল তোড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যান
হ্রদে জলস্তর বেড়ে বিপত্তি! তেলেঙ্গানায় প্রাণে বাঁচল মৎস্যজীবী ও উদ্ধারকারী দল


খাম্মাম (তেলেঙ্গানা), ৫ নভেম্বর (হি.স.): বৃষ্টির জেরে হ্রদের জলস্তর আচমকা বেড়ে তেলেঙ্গানার খাম্মাম জেলার সাথুপল্লী মণ্ডলের বেটুপল্লী হ্রদে আটকে পড়েন আটজন মৎস্যজীবী। তাঁদের উদ্ধার করতে গিয়ে জলের প্রবল তোড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যান রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র কর্মীরাও। অবশেষে বৃহস্পতিবার ভোরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র দ্রুত ও তৎপর অভিযানে আট মৎস্যজীবী এবং এসডিআরএফ দলের সমস্ত সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে হ্রদে জলের তোড় মারাত্মক আকার ধারণ করায় এই বিপত্তি ঘটে। খবর পেয়ে এনডিআরএফ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোররাতে সমন্বিত উদ্ধার অভিযান চালিয়ে সকলকে অক্ষত অবস্থায় পাড়ে ফিরিয়ে আনে। ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।

উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের খাম্মাম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কে. রাজশেখর গৌড় জানান, উদ্ধার হওয়া মৎস্যজীবী ও এসডিআরএফ কর্মীরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন এবং ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande