গৌতমবুদ্ধনগরে পুলিশের গুলিতে জখম একাধিক মামলায় অভিযুক্ত দুষ্কৃতী
নয়ডা, ৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার জেওয়ার থানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পুলিশের পাল্টা গুলিতে তার পায়ে আঘাত লাগে। ধৃতের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। পুল
গৌতমবুদ্ধনগরে পুলিশের গুলিতে জখম খুনের অভিযুক্ত


নয়ডা, ৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার জেওয়ার থানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পুলিশের পাল্টা গুলিতে তার পায়ে আঘাত লাগে। ধৃতের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

পুলিশ কমিশনারের মিডিয়া ইনচার্জ সুবোধ কুমার জানান, বৃহস্পতিবার ভোরে জেওয়ার থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় হাসনপুরগামী রাস্তায় এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়। পুলিশ তাকে দাঁড়ানোর নির্দেশ দিলে সে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় পুলিশ তার পিছু ধাওয়া করে ঘিরে ফেলে। পুলিশের দাবি, ধরা পড়ার আশঙ্কায় ওই ব্যক্তি পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে।

ধৃতের নাম শালু। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত ৮ অক্টোবর রাতে জেওয়ার থানা এলাকার জাহাঙ্গীরপুরে ইমরান (৩৬) নামে এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনায় শালু জড়িত ছিল। ওই ঘটনায় তার আরও কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ওই হত্যাকাণ্ডের সময় প্রকাশ্যে একের পর এক গুলি চালানোর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande