এশিয়ান প্যারা গেমসে পদকজয়ী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): জাপানের আইচি-নাগোয়ায় সদ্যসমাপ্ত এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ইতিহাস রচনা করে ফেরা ভারতীয় দলের সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্ল
এশিয়ান প্যারা গেমসে পদকজয়ী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): জাপানের আইচি-নাগোয়ায় সদ্যসমাপ্ত এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ইতিহাস রচনা করে ফেরা ভারতীয় দলের সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের মুখ উজ্জ্বল করা প্যারা-অ্যাথলিটদের উষ্ণ সংবর্ধনা জানান তিনি।

এবারের এশিয়ান প্যারা গেমসে সর্বকালের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারত। মোট ৯৭ জন প্যারা-অ্যাথলিট দেশের ঝুলিতে তুলে এনেছেন রেকর্ডসংখ্যক মোট ১১৪টি পদক—যার মধ্যে রয়েছে ৩০টি স্বর্ণপদক, ৩৫টি রৌপ্যপদক এবং ৪৯টি ব্রোঞ্জ পদক। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতীয় প্যারা-ক্রীড়াবিদদের এই ঐতিহাসিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে এদিন তাঁদের অদম্য লড়াই, নিষ্ঠা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আলাপচারিতা পর্বে খেলোয়াড়দের কঠিন পরিশ্রম ও অভিজ্ঞতার কথা শোনেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি ভবিষ্যৎ প্রতিযোগিতায় আরও ভালো ফলাফলের জন্য তাঁদের উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে প্যারা-অ্যাথলিটদের পাশাপাশি দলের প্রশিক্ষক (কোচ), সহযোগী সাপোর্ট স্টাফ, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া (পিসিআই) এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande