
কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) :টালিগঞ্জের ঐতিহ্যবাহী রাধা স্টুডিও এবং সিনেমা শতবর্ষ ভবন পরিদর্শন করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শুক্রবার তাঁর এই পরিদর্শন ঘিরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দু’টির পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্যোগের ইঙ্গিত মিলেছে।পরিদর্শনের পর পূর্ত দফতর (PWD) এবং তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মন্ত্রী। সেখানে প্রতিষ্ঠান দু’টির সার্বিক উন্নয়ন, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং আগামী দিনে সেগুলিকে আরও কার্যকর ও উন্নত করে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাধা স্টুডিও ও সিনেমা শতবর্ষ ভবনের নিজস্ব ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে উপযুক্ত উন্নয়ন পরিকল্পনা তৈরির বিষয়েও এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত