এসএনআইডি-র প্রস্তুতি পর্যালোচনায় ডিমা হাসাও জেলা টাস্ক ফোর্সের বৈঠক, ২২ নভেম্বর পোলিও টিকাকরণ অভিযান
হাফলং (অসম), ৭ নভেম্বর (হি স): আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলা এসএনআইডি (সাব ন্যাশনাল ইমিউনাইজেশন ডে) বা উপ-জাতীয় টিকাকরণ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার হাফলংয়ে জেলা টাস্ক ফোর্সের (ডিটিএফ) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ডিমা হ
Photo 1


হাফলং (অসম), ৭ নভেম্বর (হি স): আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলা এসএনআইডি (সাব ন্যাশনাল ইমিউনাইজেশন ডে) বা উপ-জাতীয় টিকাকরণ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার হাফলংয়ে জেলা টাস্ক ফোর্সের (ডিটিএফ) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ডিমা হাসাও স্বশাসিত পরিষদের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) তথা এসিএস অমিত পারবোসার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন পোলিও টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি, জেলায় টিকাকরণ কার্যক্রমের অগ্রগতি এবং প্রতিটি শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্বাস্থ্য দফতর, সমাজকল্যাণ দফতর, শিক্ষা দফতর এবং প্রচার দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ডিমা হাসাওয়ের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ডা. মেরিনা এল. চাংসান বলেন, পোলিওমাইলাইটিস বা পোলিও রোগের কোনও নিরাময় নেই। একমাত্র পোলিও টিকা প্রদানের মাধ্যমেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে পোলিও টিকার আওতায় নিয়ে আসা অত্যন্ত জরুরি।

অন্য দিকে, শিলচরের ডব্লিউএইচও-র এনপিএসপি ইউনিটের এসএমও ডা. অর্কদেব কর আগামী ২২ নভেম্বরের এসএনআইডি কর্মসূচির জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা বৈঠকে তুলে ধরেন। পাশাপাশি গত জাতীয় টিকাকরণ দিবসের (এনআইডি) সাফল্য ও জেলার বর্তমান নিয়মিত টিকাকরণ ব্যবস্থার অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি।

বৈঠকে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সমাজনেতা এবং অন্যান্য তৃণমূল স্তরের কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা ও উপযুক্ত সুবিধাভোগীদের টিকাকরণ কেন্দ্রে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি টিকা নিয়ে মানুষের মধ্যে থাকা ভ্রান্ত ধারণা ও অনীহা দূর করতে তথ্য, শিক্ষা ও যোগাযোগ (আইইসি) কর্মসূচির মাধ্যমে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকের শেষে সংশ্লিষ্ট সমস্ত দফতর ও অংশীজনেরা পরিষদ কর্তৃপক্ষের নির্দেশনা ও সহযোগিতায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আসন্ন পোলিও টিকাকরণ কর্মসূচি সফল করার অঙ্গীকার করেন। আগামী ২২ নভেম্বর ডিমা হাসাও জেলার ০ থেকে ৫ বছর বয়সি প্রতিটি শিশুকে, আগে পোলিও টিকা নেওয়া থাকুক বা না থাকুক, দু’ফোঁটা পোলিও টিকা খাওয়ানো নিশ্চিত করার পাশাপাশি ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande