আদ্যাপীঠ মন্দিরে বিশেষ পূজার্চনা, ভক্তির আবহে পুণ্যার্থীদের ঢল
কলকাতা, ৮ নভেম্বর (হি.স.): শ্যামাপুজোর পুণ্যতিথিতে ভক্তি ও শ্রদ্ধার আবহে মুখরিত হয়ে উঠল ঐতিহ্যবাহী শ্রীশ্রী আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণ। আলোর উৎসব উপলক্ষে রবিবার মন্দিরে বিশেষ মাতৃপূজা এবং মহা আরতির আয়োজন করা হয়। ভোর থেকেই রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আ
দক্ষিণেশ্বরের আদ্যপীঠ মন্দিরে বিশেষ পূজার্চনা


কলকাতা, ৮ নভেম্বর (হি.স.): শ্যামাপুজোর পুণ্যতিথিতে ভক্তি ও শ্রদ্ধার আবহে মুখরিত হয়ে উঠল ঐতিহ্যবাহী শ্রীশ্রী আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণ। আলোর উৎসব উপলক্ষে রবিবার মন্দিরে বিশেষ মাতৃপূজা এবং মহা আরতির আয়োজন করা হয়। ভোর থেকেই রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা অগণিত ভক্তের সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে মন্দির চত্বর।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালীপুজোর তিথি উপলক্ষে দিনভর বিশেষ বৈদিক আচার, চণ্ডীপাঠ ও নামসংকীর্তনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে দর্শন ও পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। বিশেষ আরতির সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বোলে মন্দির প্রাঙ্গণে এক দিব্য পরিবেশের সৃষ্টি হয়। উৎসবের দিন দূরদূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভিড় সামলাতে ও সুষ্ঠুভাবে ভক্তদের চলাচলের জন্য মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক সেচ্ছাসেবক ও স্থানীয় পুলিশ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande