বিপুল মাদক বাজেয়াপ্ত রায়গঞ্জে, গ্রেফতার এক
উত্তর দিনাজপুর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করলো পুলিশ। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারিকে। ধৃতের নাম মহম্মদ সাব্বির শেখ। তার বাড়ি মালদার কালিয়াচকে।
বিপুল মাদক বাজেয়াপ্ত রায়গঞ্জে, গ্রেফতার এক


উত্তর দিনাজপুর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করলো পুলিশ। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারিকে। ধৃতের নাম মহম্মদ সাব্বির শেখ। তার বাড়ি মালদার কালিয়াচকে। তাকে বুধবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকার শিলিগুড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার কাছে থাকা একটি প্লাস্টিক টিফিন বাক্সের ভিতর থেকে সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভিতরে ছিল ৭০০ গ্রাম হেরোইন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande