বিভিন্ন স্টেশনে কিছু এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ
কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি. স. ) : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল-কর্তৃপক্ষ। • ১৫৭০৯ / ১৫৭১০ মালদা টাউন – নিউ জলপাইগুড়ি – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (১৪.০২.২০২৬
বিভিন্ন স্টেশনে কিছু এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ


কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি. স. ) : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল-কর্তৃপক্ষ।

• ১৫৭০৯ / ১৫৭১০ মালদা টাউন – নিউ জলপাইগুড়ি – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু) শ্রীপুর এবং মালাহারে থামবে।

• ১৩১৭৫ শিয়ালদহ – শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) এবং ১৩১৭৬ শিলচর – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩.০২.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) হরিশ্চন্দ্রপুরে থামবে।

• ১৩১৫৯ কলকাতা – যোগবাণী এক্সপ্রেস (১৩.০২.২০২৬ তারিখ শুরু) এবং ১৩১৬০ যোগবাণী – কলকাতা এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে যাত্রা শুরু) ভালুকা রোডে থামবে।

• ১২৫৫২ কামাখ্যা – এসএমভিটি বেঙ্গালুরু এসি এক্সপ্রেস (১১.০২.২০২৬ তারিখে যাত্রা শুরু) এবং ১২৫৫১ এসএমভিটি বেঙ্গালুরু - কামাখ্যা এসি এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে যাত্রা শুরু) ফালাকাটায় থামবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande