কানাডার স্কুলে চলল গুলি, আততায়ী-সহ মৃত কমপক্ষে ১০ জন
অটোয়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী বন্দুকবাজও রয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ স্কুলে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ১০
কানাডার স্কুলে চলল গুলি, আততায়ী-সহ মৃত কমপক্ষে ১০ জন


অটোয়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী বন্দুকবাজও রয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ স্কুলে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন।

স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার হামলা হয় ব্রিটিশ কলম্বিয়ার পিস রিজিয়ন এলাকার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। আততায়ী এক মহিলার পোশাক পরে এসে হামলা চালায়। আততায়ী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলিতে নিহত হয়েছে আততায়ীও। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande