
রাজৌরি, ১২ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো সিআরপিএফ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৭২-তম ব্যাটালিয়ন রাজৌরির প্রত্যন্ত পাহাড়ি এলাকা জামোলায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে। এই স্বাস্থ্য শিবিরের ফলে প্রত্যন্ত এলাকার মানুষজন উপকৃত হন।
৭২-তম ব্যাটালিয়ন সিআরপিএফ-এর কমান্ডিং অফিসার জিতেন্দ্র সিং যাদব বলেন, এই মেডিকেল ক্যাম্পটি ৭২ ব্যাটালিয়ন দ্বারা আয়োজন করা হয়েছে। আমরা অন্যান্য জায়গাতেও এই ক্যাম্পগুলি আয়োজন করেছি, কারণ এটি খুবই প্রত্যন্ত এলাকা এবং মানুষ যথাযথ চিকিৎসা সুবিধা নাও পেতে পারে। মেডিকেল ক্যাম্প ছাড়াও, আমরা অন্যান্য নাগরিক কর্মসূচীও আয়োজন করছি। আমরা বিভিন্ন জায়গায় নেশামুক্তি কর্মসূচিও পরিচালনা করব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ