
চামোলি, ১৬ মার্চ (হি.স.): ভারী তুষারপাতের সাক্ষী হল উত্তরাখণ্ডের চামোলি জেলা। তুষারপাত এতটাই হয়েছে যে, বরফের চাদরে ঢাকা পড়েছে বদ্রীনাথ মন্দির চত্বর। রবিবার রাত থেকে চামোলি জেলার উঁচু পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত শুরু হয়, যা সোমবার সকালেও অব্যাহত ছিল।নীলকণ্ঠ পর্বত এবং নারায়ণ পর্বত-সহ শ্রী বদ্রীনাথ ধামের মন্দির প্রাঙ্গণে ব্যাপক তুষারপাত রেকর্ড করা হয়েছে। তুষারপাতের কারণে সমগ্র অঞ্চল সাদা বরফের চাদরে ঢেকে গেছে এবং তাপমাত্রাও হ্রাস পেয়েছে। অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে পাহাড়। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলাতেও গত রাতে ব্যাপক তুষারপাত হয়। তুষারপাতের পর সোমবার সকালে দেখা যায় খারসালি মন্দিরের চারপাশে বরফের চাদরে ঢেকে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ