
মুম্বই, ২ মাছ (হি.স.): পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। শেষ ক্লোজিংয়ের থেকে প্রায় ৩.৩৪ শতাংশ বা ২,৭৪৩ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি ৫০-র ওপেনিং হয় ২ শতাংশের বেশি বা ৫০০ পয়েন্ট লোয়ারে। পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। সোমবার বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হলো। শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে এ দিন বাজারের ওপেনিং হয়।
সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি শেয়ার বাজারে অধিকাংশ সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে সোমবার সকাল থেকেই। কেবল নিফটি ইন্ডিয়া ডিফেন্স এবং নিফটি মেটাল পজিটিভে রয়েছে। বাকি ইনডেক্সগুলির মধ্যে ইন্ডিয়া ট্যুরিজম, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, এনার্জির মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে সবচেয়ে বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ