ঐতিহাসিকভাবে অসম অভিবাসীদের আবাস্থল : অধ্যাপিকা নন্দিতা
গুয়াহাটি, ২৯ মাৰ্চ (হি.স.) : ঐতিহাসিকভাবে অসম অভিবাসীদের আবাস্থল। স্বাধীনতার বহুকাল আগে থেকে এখন পর্যন্ত অসমে অনুপ্রবেশের কারণ, প্রক্রিয়া এবং বৃহত্তর অসমীয়া জনজীবন ও সমগ্র উত্তরপূর্ব ভারতের ওপর এর নেতিবাচক ও ভয়াবহ প্রভাব পড়ছে। বক্তা মুম্বাইয়ের
বক্তব্য পেশ করছেন অধ্যাপিকা নন্দিতা শইকিয়া


গুয়াহাটি, ২৯ মাৰ্চ (হি.স.) : ঐতিহাসিকভাবে অসম অভিবাসীদের আবাস্থল। স্বাধীনতার বহুকাল আগে থেকে এখন পর্যন্ত অসমে অনুপ্রবেশের কারণ, প্রক্রিয়া এবং বৃহত্তর অসমীয়া জনজীবন ও সমগ্র উত্তরপূর্ব ভারতের ওপর এর নেতিবাচক ও ভয়াবহ প্রভাব পড়ছে। বক্তা মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন সায়েন্সেস-এর জনস্বাস্থ্য ও মৃত্যুহার বিশেষজ্ঞ অধ্যাপিকা নন্দিতা শইকিয়া।

আজ রবিবার বিকালে গুয়াহাটির ভরলুমুখে অবস্থিত আলোক ভবন-এর সংঘসাধক মধুকর লিমায়ে প্রেক্ষাগৃহে উত্তরপূর্ব ভারত অধ্যয়নসমূহের উদ্যোগে আয়োজিত ‘অসমের পরিবর্তনশীল জনবিন্যাস : অবৈধ অনুপ্রবেশ ও নিরাপত্তা, সমাজ ও স্বকীয় পরিচয়ের প্রভাব’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে প্ৰধান বক্তা অধ্যাপিকা নন্দিতা শইকিয়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

অধ্যয়নসমূহের সদস্যা অরূপা বরঠাকুর-সঞ্চালিত এই অনুষ্ঠানে অধ্যাপিকা নন্দিতা শইকিয়া অসমের জনবিন্যাসের পরিবর্তন সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। বিশেষভাবে অসমে অবৈধ অভিবাসনের ইতিহাস, বর্তমান সময়ে অনুপ্রবেশের আনুমানিক পরিসংখ্যান, অবৈধ অনুপ্রবেশের প্রতিষ্ঠা প্রক্রিয়া, সামাজিক প্রভাব, সম্ভাব্য বিপজ্জনক ভবিষ্যৎ এবং অসমীয়া সমাজের করণীয়, ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে তথ্যভিত্তিক বক্তব্য পেশ করেছেন।

তিনি বলেন, অনুপ্রবেশের সমস্যা শুধু অসম বা উত্তরপূর্ব ভারতের একান্ত নিজস্ব সমস্যা নয়, এটি সমগ্র ভারতের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং বিভিন্ন জনগোষ্ঠীর স্বকীয় পরিচয়ের সঙ্গে জড়িত। তাঁর মতে, অনুপ্রবেশের ফলে অসমে ‘লাভ জিহাদ’ কিংবা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় ভাষা ও সংস্কৃতির ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে।

নন্দিতা বলন, বর্তমানে অসমে অনুপ্রবেশকারীরা সিকিমের সমপরিমাণ ভূমি দখল করে আছে। গুরুতর এই সমস্যার সমাধানে তিনি একটি শুদ্ধ এনআরসি প্রণয়নের পক্ষে মত প্রকাশ করে সরকার ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সতর্ক করে বলেন, যদি এই পরিবর্তনশীল জনবিন্যাসের বিষয়টি এখনই গুরুত্ব সহকারে বিবেচনা না করা হয়, তা-হলে ভবিষ্যতে অসম কাশ্মীরের মতো অস্থির পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

তিনি আরও বলেন, অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে অনুপ্রবেশের সমস্যা স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়নি, এটি একটি পরিকল্পিত ও প্রণালীবদ্ধ প্রক্রিয়ার ফল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে এই সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন মহল নিজেদের স্বার্থে অসমকে একটি রাজনৈতিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।

শতাধিক শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠিত আজকের গম্ভীর বক্তৃতানুষ্ঠানের শেষে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা কল্পনা বরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শান্তিমন্ত্র পাঠ করেছেন অধ্যয়নসমূহের সদস্য চিন্ময় কিশোর।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande