করিমপুরে ষষ্ঠ বার্ষিক লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন, পুরস্কৃত হলেন বিশিষ্ট তিন সাহিত্যিক
নদীয়া, ৭ মার্চ (হি. স.) : নদীয়া জেলার সীমান্ত শহর করিমপুরে শনিবার থেকে শুরু হলো ''দর্পণ মুখের খোঁজে'' সাহিত্য পত্রিকার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক লিটল ম্যাগাজিন মেলা। শরৎ স্মৃতি নাট্য সংস্থার ময়দানে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ক
লিটল ম্যাগাজিন মেলা, করিমপুরে উদ্বোধন


নদীয়া, ৭ মার্চ (হি. স.) : নদীয়া জেলার সীমান্ত শহর করিমপুরে শনিবার থেকে শুরু হলো 'দর্পণ মুখের খোঁজে' সাহিত্য পত্রিকার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক লিটল ম্যাগাজিন মেলা। শরৎ স্মৃতি নাট্য সংস্থার ময়দানে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়। মেলাটি চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

​এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে এদিন যতীন্দ্রমোহন বাগচী স্মারক সম্মানে ভূষিত করা হয়েছে তিনজনকে। 'জলের ইতিকথা, নদীর উপকথা' গ্রন্থের জন্য প্রবন্ধ সাহিত্যে এই পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক সুপ্রতিম কর্মকার। কবি অদিতি বসু রায় তাঁর 'হৃদয়সংহিতা' কাব্যগ্রন্থের জন্য পুরস্কৃত হন। পাশাপাশি 'আনন্দম' পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায়কেও এই সম্মান প্রদান করা হয়েছে।

​এবারের মেলার আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে— কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ, অমিয় চক্রবর্তীর ১২৫তম জন্মবার্ষিকী এবং ঋত্বিক ঘটক ও দেশভাগ। লিটল ম্যাগাজিনের স্টল, সাহিত্য আলোচনা এবং কবিতা পাঠের মধ্য দিয়ে সীমান্ত শহরের এই মেলা প্রাঙ্গণ এখন জমজমাট ও মুখরিত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande