খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী দলকে সংবর্ধনা মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর
ইটানগর, ১৩ এপ্রিল (হি.স.) : ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানের আয়োজন করে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এর প্রথম সংস্করণে অংশগ্রহণকারী রাজ্যের দলকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। রাজধানী ইটানগরের ব্যাংকোয়েট হল-এ আয়োজিত ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানের
রাজ্যের খেলোয়াড়দের সংবর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু


ইটানগর, ১৩ এপ্রিল (হি.স.) : ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানের আয়োজন করে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এর প্রথম সংস্করণে অংশগ্রহণকারী রাজ্যের দলকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

রাজধানী ইটানগরের ব্যাংকোয়েট হল-এ আয়োজিত ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী পেমা খান্ডু খেলোয়াড়দের জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পেমা খান্ডু রাজ্যের ক্রীড়াক্ষেত্রে ক্রমবর্ধমান সাফল্যের কথা উল্লেখ করে বলেন, সাম্প্রতিক ক্রীড়া মূল্যায়নে অরুণাচল প্রদেশ জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষস্থানীয় রাজ্য হিসেবে উঠে এসেছে অরুণাচল প্রদেশে।

অনুষ্ঠানটি অরুণাচল প্রদেশ সরকারের ক্রীড়া দফতর, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত হয়েছে। আয়োজক ক্রীড়া দফতরের আধিকারিকরা জানান, এই অনুষ্ঠানের উদ্দেশ্য খেলোয়াড়দের সাফল্য ও অংশগ্রহণকে স্বীকৃতি দেওয়া এবং বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা বিকাশ ও পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের প্রতিশ্রুতি আরও জোরদার করা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande