
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : ঘরোয়া ক্রিকেটে ৭০০ রানের ইনিংস!বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও অবাক করার মত ঘটনা বলে প্রাথমিকভাবেই এদিন জানানো হয়েছে। সিএবি-র পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে যে, প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপে (নক- আউট স্টেজ) প্রি - কোয়ার্টার ফাইনালে রাহুল প্রসাদের দুর্দান্ত অপরাজিত ২১০ রানের ইনিংসে ভর করে বিরাট রানের পাহাড়ে - টাউন ক্লাব। দ্বি শতরানের ইনিংসে ২১১টি বল খেলে এই অনবদ্য শতরানের ইনিংস সে গড়ে তোলে। তাঁকে যোগ্য সঙ্গত করে অঙ্কুর পাল। সে ১৫৪ রান করেছে এবং অবিলীন ঘোষের ব্যাট থেকেও ঝকঝকে ১০৭ রানের ইনিংস উপহার পেল তার ক্লাব। এই তিনজন ব্যাটসম্যানের দুরন্ত পারফরম্যান্সে মূলতঃ ভর করেই ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপ প্লে-অফ টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। তিনদিনের খেলায় প্রথম দিনের ফল, এদিন ৭ উইকেটে ৭০০ রানের পাহাড় প্রমাণ স্কোর গড়ে তোলে টাউন ক্লাব। সংক্ষিপ্ত স্কোর - টাউন ক্লাবের ৭/৭০০ (১৩১ ওভারে), রানের জবাবে এদিন ইউনাইটেড ক্লাবের (৩৮ ওভারে), দলগত স্কোর - ২/১৭১ রান। এখনও দুু'দিন খেলা বাকি রয়েছে। যদিও সোমবার শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে তারা, এর পরিপ্রেক্ষিতেই প্রবল চাপে পড়ে যায় প্রতিপক্ষ দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত