
কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.) : আরআর-এর তারকা ওপেনার বৈভব সূর্যবংশী ২০০ রান নিয়ে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক, তাঁর পরেই ১৯৫ রান নিয়ে আছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। এই তালিকায় পরের দুই ব্যাটসম্যান হলেন হেনরিখ ক্লাসেন ও যশস্বী জয়সওয়াল এবং পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি।
২০তম ম্যাচ শেষে আইপিএল ২০২৬-এর শীর্ষ ৫ রান সংগ্রাহক:
**বৈভব সূর্যবংশী (রাজস্থান)- ২০০ রান।
**রজত পাতিদার (আরসিবি) - ১৯৫ রান।
**হেনরিক ক্লাসেন (এসআরএইচ) - ১৮৪ রান।
**যশস্বী জয়সওয়াল (রাজস্থান) - ১৮৩ রান
**বিরাট কোহলি (আরসিবি) – ১৭৯ রান।
আইপিএল ২০২৬: সর্বাধিক উইকেট:
২০তম ম্যাচ শেষে ১০ উইকেট নিয়ে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি আছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, এবং ৯টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রবি বিষ্ণোই। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অংশুল কাম্বোজ, এবং ৬ উইকেট করে নিয়েছেন প্রিন্স যাদব ও জ্যাকব ডাফি।
২০তম ম্যাচ শেষে আইপিএল ২০২৬-এর শীর্ষ ৫ উইকেট শিকারি:
**প্রসিদ্ধ কৃষ্ণ (জিটি)- ১০ উইকেট
**রবি বিষ্ণোই (আরআর) – ৯ উইকেট
**আনশুল কাম্বোজ (সিএসকে)- : ৮ উইকেট।
**প্রিন্স যাদব (এলএসজি) – ৬ উইকেট
**জ্যাকব ডাফি (আরসিবি) – ৬ উইকেট
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি