
লন্ডন, ১৩ এপ্রিল (হি.স.): সময়টা খারাপ যাচ্ছে টটেনহ্যামের। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার পর পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে যেতে হচ্ছে ক্লাব টিকে। রবিবার (১২ এপ্রিল) সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে রেলিগেশনের শঙ্কা আরও বাড়িয়ে তুলেছে স্পার্সরা। ৬১ মিনিটে নর্দি মুকিয়েলের একমাত্র গোলেই জয় পায় সান্ডারল্যান্ড।
পরপর তিন ম্যাচে হারের পর বর্তমানে টেবিলের ১৮–তম স্থানে রয়েছে টটেনহ্যাম। তাদের নিচে আছে শুধু বার্নলি ও উলভস। অন্যদিকে, টটেনহ্যামের ওপরে থাকা ওয়েস্ট হ্যাম ও নটিংহ্যাম যথাক্রমে ২ ও ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি