গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা
গাজিয়াবাদ, ১৬ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে। বৃহস্পতিবার ইন্দিরাপুরের কানাওয়ানি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কা
গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা


গাজিয়াবাদ, ১৬ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে। বৃহস্পতিবার ইন্দিরাপুরের কানাওয়ানি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গাজিয়াবাদ জেলার জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার মান্দাদ বলেন, ইন্দিরাপুরম থানা এলাকায় কানাবানি নামে একটি গ্রাম রয়েছে। সেখানে প্রায় ১৫০টির মতো বস্তিঘর আছে, যার একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে মূলত ভাঙারি বা স্ক্র্যাপের কাজ চলছিল। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল। আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। এখন আর আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই। এরপরও যদি কেউ নিখোঁজ থাকার বিষয়ে কোনও অভিযোগ আসে, তবে আমরা সেই বিষয়েও খোঁজখবর নেব। আমরা ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ডেকে এনেছি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকার বা কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande