রিং রোডে মহিলার নৃশংস খুনের অভিযোগ, চাঞ্চল্য অম্বিকাপুরে
অম্বিকাপুর, ৩ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের ব্যস্ততম রিং রোড এলাকায় শুক্রবার সকালে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মহামায়া মন্দির গেটের কাছে উদ্ধার হওয়া এই দেহ ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত
রিং রোডে মহিলার নৃশংস খুনের অভিযোগ, চাঞ্চল্য অম্বিকাপুরে


অম্বিকাপুর, ৩ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের ব্যস্ততম রিং রোড এলাকায় শুক্রবার সকালে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মহামায়া মন্দির গেটের কাছে উদ্ধার হওয়া এই দেহ ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের প্রমাণ মিলেছে। এমনকি পরিচয় গোপন করতে মুখ পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে বলেও প্রাথমিকভাবে অনুমান। ঘটনার খবর পেয়ে ডিআইজি ও এসএসপি রাজেশ কুমার আগরওয়াল সহ শীর্ষ পুলিশ আধিকারিক ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি পরিকল্পিত খুন বা ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটতে পারে। ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ব্যস্ত সড়কে এমন ঘটনা পুলিশি টহলের ঘাটতির দিকেই ইঙ্গিত করছে। ইতিমধ্যে পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজ সংক্রান্ত তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande