
সাইপ্রাস, ৫ এপ্রিল (হি.স.) : ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট ২০২৬- এর ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ডে চিনের ওয়েই ই-এর বিরুদ্ধে জয়ের পর উজবেকিস্তানের জাভোখির সিন্ডারভ রেকর্ড বইয়ে নাম লেখানোর জন্য খুব কাছাকাছি রয়েছেন।
২০১৩ সংস্করণ থেকে ফরম্যাটটি ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে পরিবর্তিত হওয়ার পর থেকে, মাদ্রিদে রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচ্চির ৯.৫ পয়েন্টই এই তালিকার শীর্ষে রয়েছে।
ফিদে ক্যান্ডিডেটস-এ সর্বকালের সেরা পারফরম্যান্স (২০১৩ সাল থেকে সর্বোচ্চ পয়েন্ট):
**ইয়ান নেপোমনিয়াচ্চি (২০২২): ৯.৫ পয়েন্ট
**ফাবিয়ানো কারুয়ানা (২০১৮): ৯ পয়েন্ট
**গুকেশ ডোমারজু (২০২৪): ৯ পয়েন্ট
**ম্যাগনাস কার্লসেন (২০১৩): ৮.৫ পয়েন্ট
**ভ্লাদিমির ক্রামনিক (২০১৩): ৮.৫ পয়েন্ট
**বিশ্বনাথন আনন্দ (২০১৪): ৮.৫ পয়েন্ট
**সের্গেই কারিয়াকিন (২০১৬): ৮.৫ পয়েন্ট
**ইয়ান নেপোমনিয়াচ্চি (২০২০-২১): ৮.৫ পয়েন্ট।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি