হলান্ডের হ্যাটট্রিক, লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে সিটি
ম্যানচেস্টার, ৫ এপ্রিল (হি.স.) : হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে রেকর্ড টানা অষ্টমবার এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল পেপ গুয়ার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৪-০ গোলে জিতেছে সিটি। নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে ডাগআউটে ছিলেন
হলান্ডের হ্যাটট্রিক, লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমি-ফাইনালে সিটি


ম্যানচেস্টার, ৫ এপ্রিল (হি.স.) : হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে রেকর্ড টানা অষ্টমবার এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল পেপ গুয়ার্দিওলার দল।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৪-০ গোলে জিতেছে সিটি। নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে ডাগআউটে ছিলেন না কোচ গুয়ার্দিওলা।

হ্যাটট্রিক করেন হলান্ড, অন্য গোলটি করেন আন্টোনিও সেমেনিও। ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপে লিভারপুলের বিপক্ষে সিটির কোনও খেলোয়াড়ের এটাই প্রথম হ্যাটট্রিক।

দিনটি বাজে কেটেছে মোহামেদ সালাহর। গোলের ভালো কিছু সুযোগ পেয়েও হাতছাড়া করেন তিনি। ব্যর্থ হন পেনাল্টিতেও।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande