
গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : অসমের সব জেলা সদর থেকে ইভিএম, ভিভিপ্যাট মেশিন ইত্যাদি ভোটগ্রহণ সরঞ্জাম নিয়ে আজ বুধবার সকাল থেকে নিজের নিজের ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন ভোটকর্মীগণ।
২০২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য মোট ১,৫১,১৩২ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। ভোটদানের জন্য রয়েছে ৪,৩২০টি ব্যালট ইউনিট, ৪৩,৯৭৫টি কন্ট্রোল ইউনিট এবং ৪৩,৯৯৭টি ভিভিপ্যাট মেশিন।
আগামীকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার ১২৬ আসনের ষোড়শ অসম বিধানসভা নির্বাচন। ভোটগ্ৰহণ শুরু হবে সকাল ০৭-টা থেকে, চলবে বিকাল ০৫-টা পর্যন্ত। শান্তিপূৰ্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটপৰ্ব সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ষোড়শ অসম বিধানসভা নিৰ্বাচনে ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের ২,৫০,২১,৪১৩ জন ভোটার। প্রার্থীদের মধ্যে ৬৬৩ জন পুরুষ এবং ৫৯ জন মহিলা। দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বাধিক ৯৯টি, বাকি ২৭ আসনে জোটসঙ্গী এবং ভারতীয় জনতা পার্টি ৯০টি আসনে ও বাকি ৩৬টি আসনে শরিক দল তাদের প্রার্থী দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস