

দেহরাদূন, ৮ এপ্রিল (হি. স.): উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় কমলো তাপমাত্রার পারদ। বুধবার সকাল থেকে বদ্রীনাথ ও কেদারনাথ–সহ রাজ্যের বেশিরভাগ অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় চলবে বৃষ্টিপাত। উচ্চ পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দেহরাদূন, তেহরি, পৌরি, নৈনিতাল, চম্পাওয়াত এবং উধম সিং নগরে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। তাপমাত্রা কমতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকাল থেকে বদ্রীনাথ, চম্পাওয়াত, নিউ তেহরি, মুসৌরি এবং নৈনিতালে চলেছে টানা বর্ষণ। গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামে হয়েছে তুষারপাত। রুদ্রপ্রয়াগ কেদারনাথ, আলমোরা, বাগেশ্বর, হরিদ্বার এবং উধম সিং নগরে বেড়েছে শীতের দাপট । ঝড় - বৃষ্টি কিংবা তুষারপাতের সময় স্থানীয়দের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে । তবে ৩ - ৪ দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে , এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক