কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি, সমাজমাধ্যমে স্মৃতিচারণ শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৩ মে (হি. স.) : তরুণ প্রজন্মের কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নিজের ফেসবুক পেজে কবিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী লেখেন, “তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দ
কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১৩ মে (হি. স.) : তরুণ প্রজন্মের কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নিজের ফেসবুক পেজে কবিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী লেখেন, “তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” মুখ্যমন্ত্রীর এই বার্তার পাশাপাশি কবির বাল্যকাল ও তাঁর সাহিত্যিক জীবনের শুরুর দিনগুলোও উঠে এসেছে চর্চায়। উল্লেখ্য, মাত্র ৮-৯ বছর বয়স থেকেই সুকান্ত ভট্টাচার্য কলম ধরেছিলেন। স্কুলের হাতে লেখা পত্রিকা ‘সঞ্চয়’-এ একটি ছোট হাসির গল্প লিখে তাঁর সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে। এর কিছুদিন পর বিজন গঙ্গোপাধ্যায়ের ‘শিখা’ পত্রিকায় স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে তাঁর প্রথম লেখা ছাপা হয়।

​অল্প বয়সেই কবির মেধার পরিচয় পাওয়া গিয়েছিল। মাত্র ১১ বছর বয়সে তিনি ‘রাখাল ছেলে’ নামে একটি গীতিনাট্য রচনা করেন, যা পরবর্তীকালে তাঁর ‘হরতাল’ বইটিতে সংকলিত হয়েছিল। সপ্তম শ্রেণিতে পড়ার সময় সুকান্ত তাঁর বাল্যবন্ধু তথা লেখক অরুণাচল বসুর সঙ্গে মিলে ‘সপ্তমিকা’ নামে আরেকটি হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেছিলেন। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে নিভে গিয়েছিল এই প্রতিভাবান কবির জীবনপ্রদীপ। এদিন তাঁর প্রয়াণ দিবসে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande