উচ্চ মাধ্যমিকে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের
কলকাতা, ১৪ মে (হি.স.): চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এবারের মেধা তালিকায় প্রথম দশে থাকা ৬৪ জন পড়ুয়ার মধ্যে ১৮ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। এই স্কুল থেকেই দ্
উচ্চ মাধ্যমিকে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের


কলকাতা, ১৪ মে (হি.স.): চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এবারের মেধা তালিকায় প্রথম দশে থাকা ৬৪ জন পড়ুয়ার মধ্যে ১৮ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। এই স্কুল থেকেই দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন, তৃতীয় স্থানে এক জন, চতুর্থ স্থানে এক জন, পঞ্চম স্থানে দু’জন, ষষ্ঠ স্থানে চার জন, অষ্টম স্থানে দু’জন, নবম স্থানে এক জন এবং দশম স্থানে চার জন ছাত্র।

দ্বিতীয় স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দু'জন— ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল। দু'জনেই পেয়েছে ৪৯৫। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্য রায়। ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অর্কদ্যুতি ধর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande